ঘন কুয়াশার কারণে পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রোববার ভোর চারটার দিকে পদ্মায় হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসিএ দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল পৌনে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক গাড়ি আটকা পড়ে আছে। এখন সিরিয়াল অনুযায়ী (ক্রমানুপাতিক) সেগুলো পার করা হচ্ছে।’
