রাজবাড়ীতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২

রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, সাধারণ সম্পাদক মো. রাজ্জাকুল আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. আক্তারুজ্জামান মৃধা, বালিয়াকান্দি প্রতিনিধি তনু শিকদার সবুজ, দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার চিফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, সুজন বিষ্ণু, মো. রফিকুল ইসলাম, দৈনিক আজকালের জেলা প্রতিনিধি মহসিন মৃধা, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এবি