সিলেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২২:০০

সিলেটে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে সিলেট প্রেসক্লাবের আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে নানা পেশা, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। 

দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়া বিশেষ অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সফররত পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ব্যারিষ্টার সায়েদুল হক সুমন। 

দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেপির সিলেট জেলা সভাপতি ইফতেকার আহমদ লিমন, সিলেট উইমেন্স চেম্বার্স অব কমার্স লিমিডেটের সভাপতি স্বর্ণলতা রায়, কৃষিবিদ আবু নাসের, সিলেট মহানগর জেলা যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, দুর্নীতি মুক্তকরণের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

এ ছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক জাকা, আব্দুল কাদের তাপাদার, মো. আমজাদ হোসাইন, এনামুল হক জুবের, সেলিম আওয়াল, খালেদ আহমদ, সিরাজুল ইসলাম, ফারুক আহমদ, খালেদ আহমদ, আব্দুল হান্নান, মো. আমিরুল ইসলাম চৌধুরী, মো. মুহিবুর রহমান, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল ও সোহাগ আহমদ ওয়েস, শফিক আহমেদ শফি, আলী হোসেন, সাগর শুভ্র, আব্দুল মুহিত দিদার, দিনেশ সিংহ, টুরিস্ট পুলিসের সিলেট জেলা ইনচার্জ মো. হাবিবুর রহমানসহ অনেকে।

ইত্তেফাক/পিও