জয়পুরহাটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহিত্য আড্ডা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৮

জয়পুরহাটে দেশের স্বাধিকার আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে জয়পুরহাট সাহিত্য সংসদ এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা শহরের মৌণবীণা চারুকলা ইন্সটিটিউটে এ আড্ডার আয়োজন করা হয়। জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি কবি যতন কুমার দেবনাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ছয়দফা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, গণআন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরাধী আন্দোলনসহ দেশের উন্নয়নে গণমানুষের মুখপত্র হিসেবে বিশেষ ভূমিকা পালনকারী দৈনিক ইত্তেফাকের নানা দিক তুলে ধরে আলোচনা করেন কবি-সাহিত্যিকরা।

কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশগ্রহণ করেন জয়পুরহাট সাহিত্য সংসদের সহসভাপতি ছড়াকার মুসতাফা আনসারী, কবি আজিজুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মোশাররফ নান্নু, কবি পরিনা, কবি আব্দুস সবুর শাহ্, কবি শারাবান তহুরা, কথা সাহিত্যিক মনজুর মুকাদ্দাস, কবি রফিকুল ইসলাম লাভলু, চিত্রকর মাহবুব হোসেন, কবি নার্গিস সেলিমা খুশী, কবি নূরজাহান রহমান নীরা, কবি রফিকুর রহমান হিরো, অরবিন্দু সরকার, ফাইয়াজ ইসলাম, শামীম নাজির আহমেদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।

জয়পুরহাট সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহম্মেদ মোশাররফ নাননুর পরিচালনায় দেশের গান পরিবেশনসহ জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

ইত্তেফাক/এবি