ভোলায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভোলার প্রবীণ সাংবাদিক ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক হাবিবুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দ্বীপবানী সম্পাদক আবু তাহের, ভোলা রিপার্টারস ইউনিটি সভাপতি ও দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। এ সময় বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইত্তেফাকের ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সেক্রেটারি অমিতাভ রায় অপু, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ও দুদক পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীন, মাছরাঙ্গা টিভি ও জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি নাসির লিটন, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, বাসস প্রতিনিধি হাসনাইন মুন্না, একুশে টিভি প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু ভোলার আলো সম্পাদক প্রকৌশলী বিল্লাল নাফিজ, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহাসহ অনেকে।
