ব্রিটেনের শীর্ষ ধনী স্যার জিম র্যাটক্লিফ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রায় ১.২৫ বিলিয়ন পাউন্ড শেয়ারের ২৫ শতাংশ কিনতে সম্মত হয়েছেন। খবর বিবিসির।
চুক্তি অনুযায়ী র্যাটক্লিফের ইনোস গ্রুপ ক্লাবের ফুটবল কার্যক্রমের নিয়ন্ত্রণ নেবে। ওল্ড ট্র্যাফোর্ডে ভবিষ্যতে বিনিয়োগের জন্য ৩০ কোটি ডলার প্রদান করবেন এই ধনকুবের।
গ্লেজার পরিবার বলেছিল, তারা কৌশলগত বিকল্প খুঁজতে ক্লাব বিক্রি করার কথা বিবেচনা করছে। এর ১৩ মাস পরেই এমন ঘোষণা আসে।
ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ব্যাপারে এতদিন প্রতিযোগিতা চলছিল কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ জসিম বিন হামাদ আল থানি ও স্যার জিম র্যাটক্লিফের মধ্যে।
