বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সঙ্গীতের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। বাংলা গানকে বিশ্বব্যাপি সঞ্চারিত ও জনপ্রিয় করতে শিল্পী সমাজসহ সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত "বিজয় উৎসব" গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন সঙ্গীত মানুষের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করে। মহান মুক্তিযুদ্ধে সঙ্গীত সাহস ও প্রেরণা জুগিয়েছে। স্বাধীনতা অর্জনে সঙ্গীত শিল্পীদের অসামান্য ভূমিকা রয়েছে। সঙ্গীত শিল্পীরা মানবতার কল্যাণে কাজ করছে। তিনি সঙ্গীতের উন্নয়ন ও সঙ্গীত শিল্পীদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সংশ্লিষ্টদের আরও অধিক সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সঙ্গীত উন্নয়ন পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী আশরাফ উদাস এর সভাপতিত্বে ও কণ্ঠশিল্পী মীরা খান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্ণর আক্তারুজ্জামান বাবুল, কণ্ঠশিল্পী মাসুদুর রহমান মিলকী, কণ্ঠশিল্পী রাণী শেখ প্রমুখ।
