কৃষকদল নেতা পলাশকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪২

কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান পলাশকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ তার পরিবার। 

পরিবারের দাবি, আজ বুধবার ভোরে পলাশকে তার রাজধানীর সেগুনবাগিচার বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে তুলে নিয়ে যায়।

পলাশের স্ত্রী রাজিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে জিজ্ঞেস করলে তারা বলেন, রামপুরায় সরকারবিরোধী লিফলেট বিতরণ করায় তার বিরুদ্ধে মামলা আছে।

ইত্তেফাক/জেডএইচডি