চীনা পণ্যে সম্ভাব্য শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চীনের ওপর সম্ভাব্য শুল্ক আরোপ করা হচ্ছে না। তাদের সঙ্গে আলোচনা হবে বাণিজ্য যুদ্ধের নিরসন করতে। প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তির আশা করছেন। তবে তিনি কোনো সময়সীমার উল্লেখ করেননি। রবিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সঙ্গে আশাতীত ভাল বৈঠক হয়েছে। নিষিদ্ধ হুয়াও পণ্য বিক্রিতে মার্কিন কোম্পানিগুলোকে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। - রয়টার্স