বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন সকাল ১১টা ৩ মিনিটে ২১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে আছে ঢাকা।
একই সময় ২৭৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ১ নম্বরে ভারতের দিল্লি। ২৫৬ স্কোর নিয়ে ২ নম্বরে চীনের উহান, ২৩০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও চীনের চেংড়ু যথাক্রমে ৩ ও ৪ নম্বরে আছে। ১৯৯ ও ১৯৭ স্কোর নিয়ে ৬ ও ৭ নম্বরে আছে ভারতের কলকাতা ও ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের লাহোর, চীনের হ্যাংজৌ ও শংকিং যথাক্রমে ১৯০, ১৮৯ ও ১৮৭ স্কোর নিয়ে ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।
