স্বোচ্ছাসেবী ও যুব সংগঠন ‘কমিট টু চেঞ্জ’-এর লক্ষ্মীপুর জেলার কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর ৭ সদস্যের কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে জান্নাত মেহবুবা, ভাইস প্রেসিডেন্ট নাজনীন আরা প্রীতি ও জেনারেল সেক্রেটারি নুরউদ্দিন জাবেদ, অর্গানাইজিং সেক্রেটারি জাহিদুল ইসলাম শুভ, ফাইন্যান্স সেক্রেটারি ফারহানা ইয়াসমীন পাটোয়ারী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মারিয়া আক্তার ও রাবেয়া আক্তার মিডিয়া এন্ড কমিনিউকেশনে সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন। এসডিজির ১৭টি গোল বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে কমিট টু চেঞ্জ।
কমিট টু চেইঞ্জ এর উদ্যোগে বেশ কিছু ক্যাম্পেইন ও প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—নারী দিবসে নারীর প্রতি সন্মান ও সৌহার্দ্য তা প্রকাশে ক্যাম্পেইন (অনলাইন), মৎস্য পোনা অবমুক্তকরণ, ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে তে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফায়ার ফাইটার রিক্সা চালকসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা, মেঘনা নদীর তীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতা মূলক ক্যাম্পেইন ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ।
এছাড়াও রয়েছে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের প্রায় দশ হাজার টাকার বই প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগীদের আর্থিক সাহয়তা, রক্ত প্রদান কার্যক্রম, বিধবা ও বয়স্ক ভাতা প্রাপ্তিতে সহযোগিতা প্রদান, রমজানে ইফতার প্রদান, তীব্র গরমে জীবন মান রক্ষায় ওর স্যালাইন ও সুপেয় পানি বিতরণ সবশেষ নীরব বই পড়া কর্মসূচি।
প্রর্যায়ক্রমে ‘কমিট টু চেঞ্জ’ বাকি সব জেলা ও উপজেলায় টিম গঠন করা হবে বলে জানা গেছে।

