বরগুনায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪

বরগুনার পাথরঘাটায় মো. মাসুদ‌ রানা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও কোন‌ সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাবা মানিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) মাসুদ রানা নিখোঁজ হয়। মাসুদের বাবার নাম মানিক মিয়া তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

তিনি বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাথরঘাটা পৌরসভা ১ নং ওয়ার্ডের গোরস্থান হাফেজিয়া মাদ্রাসায় ছিলো। হঠাৎ মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে খবর জানায় যে ছেলে মো.মাসুদ রানা বাড়িতে আসছে কিনা। আমি তাকে জানাই যে মাদ্রাসা থেকে ছেলে বাড়িতে আসেনি। এরপর থেকে খোঁজাখুঁজি করি কিন্তু কোন‌ খোজ না পাওয়ায় শুক্রবার (২৯ ডিসেম্বর) পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করি। যার নম্বর ১২৯০।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ০৯৬৩৮-১১১৫০১ নাম্বার থেকে অজ্ঞাতনামা লোক ভিকটিমের আমার ব্যক্তিগত ০১৮২৪-২৬৯৩৭৭ মোবাইল নাম্বারে ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে। 

পাথরঘাটা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মাসুম রানার মা লাকি নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন। আমাদের অনুসন্ধান চলছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই।

ইত্তেফাক/পিও