মাগুরার মহম্মদপুর উপজেলার কেরীনগর গ্রামের পালগার মোড় নামকস্থান থেকে মঙ্গলবার সকালে মস্তক বিচ্ছিন্ন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কেউ তাকে শনাক্ত করতে পারেনি।
জানা যায়, সকালে এলাকাবাসী একটি লাশটি দেখে পুলিশে খবর দেন। লাশের পরনে কোন কাপড় ছিল না। হত্যাকারীরা হত্যা করে তার মাথা নিয়ে গেছে।
মহম্ম্দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হলো তার তদন্ত চলছে।
ইত্তেফাক/আরকেজি
