আমাদের দৈনন্দিন চলাফেরার পথে, পত্র-পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলেই কম বেশি নানান ধরনের জালিয়াতির সঙ্গে পরিচিত। বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে জালিয়াতির পদ্ধতিও পরিবর্তন করেছে প্রতারকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার সময় আমরা নিজেদের সুবিধার মতো পাসওয়ার্ড দিয়ে থাকি নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে। বর্তমানে বেশিরভাগ জালিয়াতি লক্ষ করা যাচ্ছে এই অ্যাকাউন্টগুলো নিয়ে। আমাদের দেওয়া খুব সাধারণ পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করে প্রতারকরা তাদের প্রতারণা চালিয়ে যাচ্ছে। তাই শক্তিশালী পাসওয়ার্ডের সঙ্গে সঙ্গে সচেতনতাও দরকার।
নর্ডপাসের একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষ পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য এমন সহজ কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, যেটি প্রতারকরা খুব সহজেই হ্যাক করতে পারে। সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড হিসাবে যেটি সমীক্ষায় উঠে এসেছে, সেটি হলো ১২৩৪৫৬। সমীক্ষায় দেখা গেছে যে অনেক মানুষ নিজেদের পাসওয়ার্ডের জন্য এই নম্বর সিরিজটিকে বেছে নেন। এই গবেষণাটিতে ২৫টি সর্বাধিক ব্যবহূত পাসওয়ার্ড হাইলাইট করেছে নর্ডপাসের সমীক্ষকরা। সেগুলো হলো:
1)123455
2) Admin
3)12345678
4)1238456789
5)1234
6)12345
7) password
8)123
9)Aa123456
10)12345678901
11) unknown
12)1234567
13)123123
14)111111
15) password123
16)12345678910
17)000000
18)admin123
19)********
20)users
21)1111
22)P¦ssw0rd
23)Main
24)654321
25)quarty
বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার জালিয়াতি থেকে নিজের অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। আপনার পাসওয়ার্ডটিতে কম করে ২০টি অক্ষর ব্যবহার করুন, পাসওয়ার্ডটিতে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে মিশিয়ে রাখুন, সংখ্যা এবং বিশেষ চিহ্নগুলো ব্যবহার করুন। পাসওয়ার্ড নির্বাচন করার সময় আপনার জন্মদিন, আপনার নাম বা খুব সাধারণ শব্দ এড়িয়ে চলুন। এছাড়া আপনার পাসওয়ার্ডের নিরাপত্তা বজায় রাখতে অপরিচিত লোকদের সঙ্গে আপনার পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন।

