ভোটকেন্দ্রে ফেরদৌস আহমেদ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার সকাল ৮টায় থেকে শুরু হলেও সকাল সাড়ে ৭টায় তিনি ভোটকেন্দ্রে হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফেরদৌস আহমেদ।

এসময় কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেন্দ্রে গিয়ে অন্যান্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এসময় ফেরদৌস বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত।

 

ইত্তেফাক/পিএস