শায়েস্তাগঞ্জে এক শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:০৪

শায়েস্তাগঞ্জে সুবল দেব (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে বিলের মধ্যে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজান পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পেরণ করে। নিহত সুবল দেব শয়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মৃত বজেন্দ্র দেবের পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, লাশের মাথা ও গলায় আঘাত রয়েছে। তিনি শয়েস্তাগঞ্জ থানার ওলিপুর প্রাণ আরএফএল কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

ইত্তেফাক/নূহু