ভোট দিলেন তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৫

সিলেটে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। 

ভোট শেষে তিনি সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন প্রতিহত বা প্রতিরোধ করতে চায় তারা অগ্নিসন্ত্রাস করে ভোট বানচাল করতে চায় কিন্তু জনগণের স্বতঃস্ফূত অংশগ্রহণমূলক সুষ্টু নির্বাচন হবে। তৃণমূল বিএনপি দল হিসাবে নতুন দল কিন্তু আমরা আশা করি তারপরও আমাদের দল ভালো রেজাল্ট করবে।

ইত্তেফাক/পিও