সিলেট-৬ আসনে বিজয়ী নুরুল ইসলাম নাহিদ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-৬ (বিয়ানী বাজার ও গোলাপগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট।

এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী (সোনালি আঁশ) পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট।

ইত্তেফাক/এসএটি