পাগলা কুকুরের কামড়ে আহত ১০

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:১৮

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকেই বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী আতঙ্কে আছেন।

গতকাল সোমবার দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর শেখের পাড়ায় একটি পাগলা কুকুর জামাল মিয়াকে (৪২) কামড় দেয়। পরে একই কুকুরের কামড়ে  কাজী সুজন (৩০), শেখ আজিজ (২৭), শেখ ইকবাল (২৮), জীবন মিয়া (৫১) ও সুজন মিয়াসহ (২৪) প্রায় ১০ জন আহত হন।

সূত্র জানায়, আহতরা প্রথমে ওই এলাকার কাছাকাছি থাকা কমিউনিটি ক্লিনিকে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ইত্তেফাক/এইচএ