ইন্দোনেশিয়ায় আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে জড়িত এক নেতা গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:০৬

ইন্দোনেশিয়ায় আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী জেমা ইসলামিয়ার এক নেতা গ্রেফতার হয়েছে। মঙ্গলবার পুলিশ এ খবর জানিয়েছে। এই গোষ্ঠীটিই ২০০২ সালে বালিতে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটায়। এতে সেসময় ২০০ লোক নিহত হয়।

পুলিশ জানায়, জাকার্তার শহরতলীর একটি হোটেলে অভিযান চালিয়ে জেমা ইসলামিয়ার নেতা প্যারা ওয়াইজিয়ানতোকে শনিবার গ্রেফতার করা হয়। এ সময় ঐ হোটেল থেকে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়।