শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ভারত থেকে পাথর আমদানি বন্ধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৮:১৭

ভারত থেকে আমদানিকৃত পাথরের ওপর শুল্ক অতিরিক্ত হারে বৃদ্ধির প্রতিবাদে তামাবিল স্থলবন্দরসহ সিলেটের সবকটি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৮ জানুয়ারি) থেকে ব্যবসায়ীরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেন। 

সিলেট বিভাগীয় স্থল বন্দর ও শুল্ক স্টেশন সমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহবায়ক এমদাদ হোসেন জানান, এনবিআর সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে ভারত থেকে আমদানি করা বোল্ডার স্টোন, স্টোন চিপস এবং লাইমস্টোন পাথরের উপর শুল্কায়ন বৃদ্ধি সংক্রান্ত সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গত ৪ জানুয়ারি এক পত্রে অতিরিক্ত শুল্কের কথা জানান। সোমবার থেকে সেটি কার্যকর হয়। এ কারণে পাথর আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা। 

এমদাদ হোসেন আরও জানান, স্থলবন্দর ও সবকটি শুল্ক স্টেশনের পাথর আমদানিকারকরা করণীয় ঠিক করবেন শিগগিরই।

ইত্তেফাক/পিও