বড়লেখায় গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে সুদিপ দাস (২৮) নামে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর রবিবার সকালে শাহবাজপুর বাজারের শামসুদ্দিন সুপার মার্কেটের ভাড়া ঘরে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সুদিপ দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা ইউনিয়নের সাতবর্গ (দাসপাড়া) গ্রামের মৃত ফটিক দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংকেরে মাঠকর্মী সুদিপ দাস শাহবাজপুর বাজারের শামসুদ্দিন সুপার মার্কেটের ভাড়া করা একটি রুমে একা থাকতেন। রবিবার সকালে পাশের বাসার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সুরুজ মিয়া সুদিপ দাসকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে দরোজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টের পর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’ 

ইত্তেফাক/নূহুবড়লেখায় গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

ইত্তেফাক/নূহু