প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে প্রত্যেকটি মানুষের মনে একটি ইতিবাচক ধারণা চলে আসে। কেননা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা এখানেই পড়াশোনা করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, এ বিদ্যাপীঠে কার্জন হলের কিছু বিভাগ ছাড়া কলা ভবন, আইন অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো বিভাগেই শিক্ষার্থীদের গবেষণা করার মতো পর্যাপ্ত কমপিউটার ল্যাব এবং গবেষণাগার নেই। কিছু বিভাগে থাকলেও তা কখনোই শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য সুযোগ করে দেওয়া হয় না। ফলে সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও পর্যাপ্ত সরঞ্জামাদি এবং শিক্ষকদের উদাসীন আচরণের জন্য মেধাবীদের মেধার সঠিক বিকাশ হচ্ছে না এবং কোনো গবেষক তৈরি হচ্ছে না। অথচ প্রতিবছর এসব খাতে লাখ লাখ টাকার বাজেট ধরা হয়। তাহলে এসব টাকা কোন খাতে ব্যয় করা হচ্ছে? কর্তৃপক্ষের কাছে এমন প্রশ্নের উত্তর চাওয়া এখন প্রত্যেকটি শিক্ষার্থীর।
জসিম উদ্দীন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়
