হাতিয়ায় শীতার্তদের পাশে আলোর মশাল

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। গতকাল বুধবার সকালে উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

এর আগে সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল কাশেম মাস্টার, সোনাদিয়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহের উদ্দিন, সোনাদিয়া এ,বারী দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক রফিক উদ্দিন, সোনাদিয়া মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ, দৈনিক খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি হানিফ শাকিব।

ফজলে আজিম তুহিন বলেন, আলোর মশাল হাতিয়ার সব জায়গায় মানবিক ও সামজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিবাচক সমাজ তৈরিতে এই তরুণেরা আগামী দিনেও তাদের স্বপ্নযাত্রা অব্যাহত রাখবে বলে আশা করি।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন সোহেল বলেন, ২০১০ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে আলোর মশাল। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এর ধারাবাহিকতা ধরে রাখবো।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সোহেল রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন উদ্দিন, পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি