ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:১৮

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার রাজধানী ঢাকার অবস্থান ৬ নম্বরে দেখা গেছে। দুপুর ১২টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ১৭৭, যা বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময়ে ২৪৩ স্কোর নিয়য়ে তালিকা প্রথম স্থানে আছে ভারতের শহর কোলকাতা। এই শহরের বাতাসও আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভারতের দিল্লি ও চীনের চেংদু শহর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ইত্তেফাক/এসকে