লা লিগায় নারী রেফারি

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:৪৭

আগামী মৌসুমে লা লিগায় একজন নারীকে রেফারিংয়ের দায়িত্বে দেখা যাবে। নাম তার গোয়াদালুপে পোরোস আয়ুসো। ইতিমধ্যেই তিনি সহকারী রেফারি হিসেবে ১৬ বছর পার করেছেন ক্যারিয়ারে। দায়িত্ব পালন করেছেন স্পেনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিভাগে। এ সুসংবাদে আবেগে বিহ্ববল গোয়াদালুপে বলেছেন,‘আমি যেন সাত আসমানে। প্রত্যেকেই প্রথম বিভাগের স্বপ্ন দেখে। অনেক কঠোর পরিশ্রমের পর আমি এটা অর্জন করেছি। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’