এফডিসির পাশে বস্তিতে আগুন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৫

রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাত আড়াইটায় খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে ৮টি ও পরে ১৩টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ৪টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন, আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন