একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে ৩ জন এবং নড়াইল-২ আসন থেকে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম রয়েছেন। এ আসনে বিএনপি ও ২০ দলীয় জোটের মনোনীত আরও দুজন প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন রবিবার জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনের সাবেক এমপি বিএনপির মনোনীত মুফতি শহিদুল ইসলামের দুদকের একটি মামলায় ১০ বছরের সাজা, বিদেশ থাকা এবং স্বাক্ষর সঠিক না হওয়ায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রার্থীতা বাতিল হওয়া অন্যরা হলেন, নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সিকদার মোঃ শাহাদত হোসেন দুলু, অবসরপ্রাপ্ত লে. কমান্ডার ওমর আলী ও প্রকৌশলী শেখ মিজানুর রহমান এবং নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুফতি তালহা ইসলাম, ফকির শওকত আলী, মোঃ জামাল উদ্দীন ও মোঃ মনির হোসাইন।
উল্লেখ্য, নড়াইল-১ আসনে ১১জন এবং নড়াইল-২ আসনে ১৩জন মোট ২৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
ইত্তেফাক/নূহু
