সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:১১

সিলেট বিভাগজুড়ে অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে চলমান শৈত্যপ্রবাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব।

গত কয়েকদিনে বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটির পক্ষ থেকে গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। 

এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি-পি)। সংস্থাটি তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় ।

ইত্তেফাক/পিও