চট্টগ্রামে সিম প্রতারণা যুবক গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:৫৯

রিকশা চালক, ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষদেরকে কম দামে সিম দেয়ার কথা বলে আঙুলের ছাপ নিয়ে প্রতারণাকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। তার নাম মুক্তার আহমেদ মুন্না (২৭)। গত সোমবার দিবাগত রাতে নগরীর বটতলী রেলওয়ে স্টেশন থেকে এই প্রতারককে গ্রেফতার করা হয়।

মুন্না কক্সবাজার রামু থানার সিরাজুল হকের পুত্র। সে নগরীর পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। কয়েক বছর একটি মোবাইল কোম্পানীর হয়ে কাজ করলেও ২০১৫ সালে তার চাকরি চলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পুলিশকে জানিয়েছে, নিম্ন আয়ের মানুষজন থেকে আঙুলের ছাপ নিয়ে সিম তোলে বেশি দাম দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতো।