ডিমলায় যুদ্ধাপরাধ মামলায় সাত আসামি গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০০

নীলফামারীর ডিমলায় ১৯৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার বাবুরহাট গ্রামের মৃত নফির উদ্দিনের ছেলে নুরল হক, গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে সহিদুল্লাহ সরকার, মৃত বক্তার উদ্দিনের ছেলে মোখলেছার রহমান খোকা, দক্ষিণ গয়াবাড়ি গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির ছেলে এক্রামুল হক কাজী, ডিমলা নিজপাড়া গ্রামের মৃত সাহাদত্ উল্লাহর ছেলে আব্দুস ছাত্তার, দক্ষিণ সুন্দরখাতা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল খালেক এবং ডিমলা গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে জবেদ আলীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, যুদ্ধাপরাধ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাত আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।