জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র মাতা মরহুমা মাজেদা বেগমের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ।এ উপলক্ষে মঙ্গলবার বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় কোরআনখানি, দোয়া-মোনাজাতে মরহুমা মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবেক সচিব প্রফেসর মো. মোতালেব হাওলাদার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকলেচুর রহমান এর সভাপতিত্ব করেন। আলোচনাসভায় বক্তৃতা দেন সাবেক অধ্যক্ষ মো. আবুল কাসেম, প্রভাষক পিযুষ বন্দ্রোপাধ্যয়, সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন, সহকারী অধ্যাপক সানজিদা শাহনেওয়াজ।
এসময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
