সীতাকুণ্ডের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক এম. এ কাশেম রাজা নবনির্বাচিত দুই মন্ত্রী ও একজন সাবেক মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এম. এ কাশেম রাজা ও তার ছেলে এম. এ কাশেম রাজা স্কুলের সভাপতি মো. রেজাউল করিম প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন পুনঃনির্বাচিত আইনমন্ত্রী আনিসুল হক এমপি, নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ ও সাবেক নৌ-মন্ত্রী (বর্তমানে এমপি) শাজাহান খানের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন।
বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজ সেবক এম. এ কাশেম রাজা বলেন, নবনির্বাচিত দুই মন্ত্রী ও এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও শিল্প বিপ্লবে বর্তমান সরকার পূর্বের ন্যায় আগামীতেও বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করি। এমন কি আগামীতে তাদের প্রচেষ্টায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্যে নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ।
