রোটারি গভর্নরের বার্ষিক কর্মসূচি ঘোষণা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:১৩

রোটারি গভর্নর এম খায়রুল আলম গত রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রোটারির ২০১৯-২০ সালের বার্ষিক কর্মসূচি ঘোষণা করেছেন। সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক গভর্নর এ এফ এম আলমগীর, হাফিজুল্লাহ, গভর্নর (নির্বাচিত) মো. রুবাইয়াত হোসেন, ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটান রোটারির প্রেসিডেন্ট স্বদেশ দেবনাথ এবং সাবেক গভর্নররা। গভর্নর জানান, এ বছর স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সবগুলো রোটারি ক্লাব বিনামূল্যে চিকিত্সাসেবা ও চক্ষুশিবির আয়োজন করবে। রোটারি ফাউন্ডেশনের সহায়তায় এ বছর একটি হাসপাতাল নির্মাণ, দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য ২১০টি বৃত্তি চালু, বৃক্ষরোপণ পক্ষ পালন, মানবসেবায় বিভিন্ন প্রজেক্ট চালু, ৫০০ পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা এবং মানবসম্পদের উন্নয়নে প্রশিক্ষণ কোর্স চালু করা হবে।

রোটারি গভর্নর বলেন, রোটারি বাংলাদেশসহ সারা বিশ্ব হতে পোলিও নির্মূলে এ পর্যন্ত  ১৩০ কোটি ডলার ব্যয় করেছে। এ রোগের প্রাদুর্ভাব রোধে রোটারির প্রচেষ্টা অব্যাহত থাকবে।