আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:১৩

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে (২০১৯-২০) শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন-বরণ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের এই কলেজের নবীন-বরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।