ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের ৮৬ জন প্রার্থীর প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়ে। রোববার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ ৪০ জন প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার-১ নাসিরনগরে ২ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ১১ জন, ব্রাহ্মনবাড়িয়া-৩ সদর-বিজয়নগরে ১০জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে ৬ জন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্চারামপুর আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়  নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, সিপিবি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়  পার্টি ও স্বতন্ত্রসহ ৪০ জন প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

ইত্তেফাক/বিএএফ