জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় জকসু গঠনতন্ত্র প্রণয়নে আইন সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গঠনতন্ত্র প্রণয়নে আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন কর হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল ও ছাত্র-কল্যাণ পরিচালক আব্দুল্লাহ বাকি। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (আইন) ওই কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: নয়ন বন্ড নিহতের খবরে বরগুনার মানুষের মধ্যে স্বস্তি
কমিটিকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ প্রদান ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি

