সাতক্ষীরার দেবহাটার সুশিলগাতি গ্রামে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভিকটিমদের উদ্ধার করে রবিবার বিকালে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী জানান, শনিবার দুপুরে নিজ বাড়িতে ৬ ও ৮ বছরের দুই শিশু অবস্থান করার সময় প্রতিবেশী আব্দুর রহিম (৫৫) তাদেরকে ধর্ষণ করে। এসময় শিশুদের চিৎকারে পরিবার ও এলাকার লোকজন ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দেবহাটা থানায় আব্দুর রহিমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি রহিম পলাতক রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী আরও জানান, ধর্ষিতাদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/জেডএইচ
