বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। শনিবার (২০ জানুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা।
জয় দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করেছে চট্টগ্রাম। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বন্দর নগরীর দলটি। এই ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় চট্টগ্রাম।
অন্যদিকে এই ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে খুলনার। জয় দিয়ে শুভসূচনা করতে চায় খুলনা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান, কার্টিস ক্যামফার, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, বিল্লাল খান ও আল আমিন হোসাইন।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মকিদুল ইসলাম মুগ্ধ ও ওশানে থমাস।
