বিআইডব্লিউটিএ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের খোলামুড়া এলাকায় বুড়িগঙ্গাতীরে চতুর্থ ধাপে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা হয়েছে ২০০ একর সরকারি জমি। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে ৩৭টি একতলা ভবন, ১৩টি দ্বিতল ভবন ও একটি তিনতলা ভবন। এছাড়া ৪৫টি টিনশেড বাড়ি ও ১৭টি বাউন্ডারি দেওয়াল ভেঙে ফেলা হয়।
