বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কলিমউল্ল্যাহ চৌধুরী অসুস্থ হয়ে চট্টগ্রামের রয়েল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তিনি গত ৩০ ডিসেম্বর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানান কলিমউল্ল্যাহ চৌধুরীর স্ত্রী বিলকিস কলিমউল্ল্যাহ চৌধুরী।
গতকাল সোমবার রাতে বিলকিস কলিমউল্ল্যাহ চৌধুরী জানান, তার স্বামী গত ৩০ ডিসেম্বর একটি গণসংযোগে গিয়ে অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। কলিমউল্ল্যাহ চৌধুরীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।
প্রসঙ্গত, কলিমউল্ল্যাহ চৌধুরী চট্টগ্রাম কোতোয়ালী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি ছিলেন।
