বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত।
এখনো পর্যন্ত আসরের সবচেয়ে সফল দল খুলনা। চলমান আসরে তিন ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দল। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে খুলনা।
অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করলেও সুবিধা করতে পারেনি ঢাকা। এখন পর্যন্ত ৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে রাজধানীর দলটি।
খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ।
ঢাকা একাদশ: নাঈম শেখ, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, গুলবাদিন নায়েব, মেহরব হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।
