আড়াইহাজারে কবর খুঁড়ে ৬টি কংকাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ষোলগ্রাম সমন্বিত গ্রামের কবরস্থানে এই কংকাল চুরির ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, রাতে কোন এক সময় একটি সংঘবদ্ধ চক্র ১৪টি কবরে গর্ত করে। এরপর সুযোগ বুঝে ৬টি কংকাল নিয়ে যায়। বুধবার সকালে কবরস্থনের পাশের মাদরাসার ছাত্ররা গিয়ে কবরগুলোতে গর্ত দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান।
আরও পড়ুন: চর কালিদাসগাঁতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষ
এসআই হুমায়ুন কবির আরও জানান, ধারণা করা হচ্ছে কবর গুলো ৮/৯ মাসের আগের। কবর থেকে কংকাল চুরি হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ইত্তেফাক/নূহু
