মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বর্ষাবরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর অফিসার্স ক্লাব উপজেলা পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সদস্য ছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার কালজয়ী রবীন্দ্রসংগীত দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন মির্জাপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা। এরপর একের পর এক নৃত্য ও সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে এ সংগীত ও নৃত্যানুষ্ঠান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, পৌরসভার মেয়র মো. সাহাদত্ হোসেন সুমন, সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শামীম আল মামুন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল হক জহির, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল, মির্জাপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমানসহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
