ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আর্থিক অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গ্রেপ্তারে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। আজ (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন করেছিলেন হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিবাল। সেই আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভি।
সুপ্রিম কোর্ট বলেছে, 'আমরা হস্তক্ষেপ করবো না, হাইকোর্টে যান। আদালত সকলের জন্য উন্মুক্ত, আর সাংবিধানিক বিষয়ের জন্য সুপ্রিম কোর্ট আছে।'
কেন্দ্রীয় সংস্থা বুধবার গভীর রাতে সোরেনকে গ্রেপ্তার করে। জমি কেলেঙ্কারির মামলায় অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তাকে একদিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। কেন্দ্রীয় সংস্থার অনুরোধে ১০ দিনের হেফাজতের একটি নির্দিষ্ট রায়ের সাথে তাকে একদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আজ বিকেলে তাকে ইডির জিজ্ঞাসাবাদের জন্য ইডির হেফাজতে নেওয়া হবে।
