বগুড়ায় ‘হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেজড ভায়োলেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে নারীরপ্রতি সহিংসতারোধ কল্পে ‘এডভোকেসি ওয়ার্কশপ অন হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেজড ভায়োলেন্স শীর্ষক’ কর্মশালা গতকাল ২৮ জানুয়ারি (রোববার) সকাল ৯ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়ার সিভিল সার্জন ডা. শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটির মহা পরিচালক ডা. মো. এনামুল হক (অতিরিক্ত সচিব)। বক্তব্য রাখেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগেডিয়ার ডা. জুলফিকার আলম, বগুড়ার এডিসি জেনারেল মোহাম্মাদ আল মারুফ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, মো. শারাফাত। 

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে মূল বক্তব্য প্রদান করেন, কারিগরি শিক্ষা পরিচালক ও প্রকল্প পরিচালক(এসেট) আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত সচিব)। স্বাস্থ্য অর্থণীতি ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার মো. সাইদুর রহমান খানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শওকত হোসেন খান ও কনসালটেন্ট ডা. এ জিএম মাশুকুর রহমান। কর্মশালায় বগুড়ার প্রতিটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাইন বিশেশজ্ঞ, আবাসিক মেডিকেল অফিসার,সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ,পরিসংখ্যানবিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিত ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এএএম