অমৃত রেস্টুরেন্টের নতুন মেন্যু উন্মোচন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩০

উন্মোচিত করা হলো অমৃত রেস্টুরেন্টের নতুন মেন্যু। এ উপলক্ষে গত ৩১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নতুন মেন্যু উন্মোচন করা হয়। এ সময় ছিলেন হোটেল সারিনার জেসন সালগাদো (অপারেশন্স ম্যানেজার), রাকিব হোসাইন (ফুড এন্ড বেভারেজ ম্যানেজার) ও শেফ মোকাম সিংহ (সিনিয়র এক্সেকিউটিভ শেফ)।  

সংবাদ সম্মেলনের শুরুতে জেসন সালগাডো তার বক্তব্যে অমৃত রেস্টুরেন্টের সূচনা সম্পর্কে জানান। এ সময় তিনি সারিনার নতুন সিনিয়র এক্সেকিউটিভ শেফ মোকাম সিংহকে পরিচয় করিয়ে দেন। মোকাম সিংহ তার ১০ বছরের অভিজ্ঞতার কথা জানান। সবশেষে বক্তব্য দেন রাকিব হোসাইন। তিনিও রেস্টুরেন্টটির অপারেশন এবং অত্যাধুনিক সার্ভিসগুলোর নিয়ে আলোচনা করেন।

এ সময় দেশের গণমাধ্যমকর্মীরা ছাড়াও ব্লগার এবং গণ্যমান্য অতিথিরা ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি