সিনিয়র সিটিজেনস্ সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন উদ্বেগে শীত বস্ত্র বিতরণ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৭

দরিদ্র ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সিনিয়র সিটিজেনস্ সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি সংগঠন। রাজধানী উত্তরায় সম্পূর্ণ রাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবামূলক এ ফাউন্ডেশন গড়ে তোলেন। এখান থেকে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ অসহায় ও দরিদ্র ব্যক্তিদের সহায়তায় নানা কর্মসূচি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় উত্তরায় এলাকার প্রায় ১০০ দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

শনিবার সিনিয়র সিটিজেনস্ সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শেখ মোঃ মিজানুর রহমান ও ও ভাইস প্রেসিডেন্ট মোঃ বশির আহমেদের হাত থেকে শীতবস্ত্র নেন দরিদ্র ব্যক্তিরা। কম্বল হাতে পেয়ে একজন বলেন, ‘এই শীতে কম্বল হাতে পেয়ে অনেক উপকার হলো'।

কম্বল বিতরণের সময়  সংগঠনটির উপদেষ্টা মোঃ জাবেদ, নির্বাহী সদস্য প্রকৌশলী সুজন সরকার এছাড়াও সংস্থার জুনিয়র সদস্য ডিপিএস স্কুলের শিক্ষার্থী তাসমিয়া রহমান মালিয়া এবং তানজিলা রহমান মুনসহ সংগঠনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি