প্রিমিয়ার ফুটবল লিগের আরেকটি খেলায় জয় নিয়ে নিজেদের কাজটা সেরে রাখলো বসুন্ধরা কিংস। প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে এসে একের পর এক চমক দেখিয়ে জয় নিয়ে এগিয়ে চলেছে অভিজাত দল বসুন্ধরা। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বসুন্ধরা কিংস ৩-২ গোলে রহমতগঞ্জকে হারিয়ে পুরো পয়েন্ট তুলে নিয়েছে। ১১ মিনিটে বসুন্ধরা কিংসের অধিনায়ক রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলা কোষ্টারিকার ফুটবলার দানিয়েল কলিন্দ্রেস গোল করেন রহমতগঞ্জের জালে ১-০। ২৫ মিনিটে স্কোর লাইন দ্বিগুণ করে স্ট্রাইকার মতিন মিয়া ২-০। ২ গোলে পিছিয়ে থাকলেও রহমতগঞ্জ যেন নাছোড়বান্দা। ম্যাচ নিয়ে লেগেই ছিল। ৪২ মিনিটে রহমতগঞ্জের রকিবুল করেন ১-২। ইনজুরি টাইমে বসুন্ধরার সবুজ গোল করেন ৩-১। এরপরই পেনাল্টি পায় রহমতগঞ্জ। গাম্বিয়ান ল্যান্ডিং গোল করেন ২-৩। রহমতগঞ্জের ১৭ খেলায় ১৫ পয়েন্ট। পেছনে মোহামেডান, নোফেল, ব্রাদার্স দাঁড়িয়ে আছে। বসুন্ধরা কিংস ১৭ খেলায় ৪৯ পয়েন্ট। সবার উপরে দাঁড়িয়ে বসুন্ধরা। তাদের ১টি ড্র ছাড়া এখন পর্যন্ত কোনো হারও নেই।
আজকের খেলা ঃ বিজেএমসি ও নোফেল। ৪টা, নোয়াখালী স্টেডিয়াম।
