ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই ধান কিনছে খাদ্য বিভাগ। সরা্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্ইলে কৃষকদের না জানিয়ে লুকোচুরি করে বোরো ধান কেনার অভিযোগ উঠেছে খাদ্য অধিদপ্তরের বিরুদ্ধে।
সরাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীম আহমেদ বলেন, প্রচার করলে উপজেলার শত শত কৃষক ভিড় জমাবেন, এত ধান কৃষকের কাছ থেকে কেনা সম্ভব নয়, তাই সমস্যা হবে ভেবে মাইকে প্রচার করা হয়নি। গত ২৩ মে থেকে কোনো প্রচার-প্রচারণা ছাড়াই গোপনে ধান সংগ্রহ অভিযান শুরু হয়।
শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।
নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী বলেন, ধান সংগ্রহের ব্যাপারে আমার ইউনিয়নে কোনো প্রচার-প্রচারণা করা হয়নি। তবে প্রথমদিকে দুএকটি জায়গায় কৃষকের কাছ থেকে ধানের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেখানে তারা আমাকে উপস্থিত রেখেছিলেন। পরে কি হচ্ছে তা আমার জানা নেই।
উপজেলা খাদ্য ক্রয় কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামীম আহমেদ বলেন, উপজেলা কমিটির সিদ্ধান্তে শুধুমাত্র একজন কৃষকের কাছ থেকে এক মেট্রিক টন করে ধান ক্রয় করা হচ্ছে।
